ইরান ও ইরাকের মধ্যে ৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
-
সই করা হচ্ছে
পার্সটুডে– দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ইরান ও ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তারা ৪টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালাহ আল-জায়েদি'র তেহরান সফরকালে দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ৪টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরিত নথিগুলো হলো:পণ্য পরিবহনের সড়ক পরিবহন চুক্তি।খোসরাভি–খানাকাইন–বাগদাদ রেলপথ নির্মাণসংক্রান্ত সমঝোতা স্মারক।তেহরান ও বাগদাদকে ‘সিস্টার সিটি’ ঘোষণার সমঝোতা স্মারক।সরকারি ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে সমঝোতা স্মারক।
ইরানের প্রেসিডেন্ট এবং ইরাকের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এসব সহযোগিতা দলিলে স্বাক্ষর করেন।#
পার্সটুডে/এস এ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।