জেনারেল তালয়ি-নিক: সংকট মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা
https://parstoday.ir/bn/news/iran-i162450-জেনারেল_তালয়ি_নিক_সংকট_মোকাবিলায়_ইরানের_সশস্ত্র_বাহিনীর_রয়েছে_ব্যাপক_অভিজ্ঞতা
ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শত্রুর সামরিক আগ্রাসনের মুখে সংকট মোকাবিলা ও তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনীর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
(last modified 2026-08-23T13:21:26+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৯:০৬ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র
    ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শত্রুর সামরিক আগ্রাসনের মুখে সংকট মোকাবিলা ও তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনীর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, গত কয়েক দশক ধরে শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে নির্দিষ্ট কিছু লক্ষ্য অনুসরণ করে আসছে। এসব কৌশলের মধ্যে জাতীয় ও ইসলামি পরিচয়, দেশের অস্তিত্ব ও ভৌগোলিক অখণ্ডতা, উন্নয়ন এবং নিরাপত্তা—এই চারটি বিষয় সবসময় বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, বিষয়গুলো পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

জাতীয় পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জেনারেল তালয়ি-নিক বলেন, শত্রুর অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের জাতীয় ও ইসলামি পরিচয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তা দুর্বল করে দেওয়া। একইসঙ্গে ইরানের অগ্রগতিও তাদের আরেকটি লক্ষ্যবস্তু; বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে তারা দেশটির উন্নয়নের গতি ধীর বা ব্যাহত করার চেষ্টা করেছে।

সামরিক হুমকি মোকাবিলায় ইরানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সংকট মোকাবিলা করে তা কাটিয়ে ওঠার মতো যথেষ্ট অভিজ্ঞতা ও সক্ষমতা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর রয়েছে।#
 

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন