গারিবাবাদি: নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চকে যুদ্ধের সাফাই গাওয়ার মঞ্চে পরিণত করেছেন
https://parstoday.ir/bn/news/iran-i163386-গারিবাবাদি_নেতানিয়াহু_জাতিসংঘের_মঞ্চকে_যুদ্ধের_সাফাই_গাওয়ার_মঞ্চে_পরিণত_করেছেন
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার মঞ্চে পরিণত করেছেন। তবে ৭৭টি প্রতিনিধিদলের সভাকক্ষ ত্যাগের ঘটনা তার ভাষণের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ।
(last modified 2026-09-25T11:58:53+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৭:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি।
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি।

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার মঞ্চে পরিণত করেছেন। তবে ৭৭টি প্রতিনিধিদলের সভাকক্ষ ত্যাগের ঘটনা তার ভাষণের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ।

ইরানের সংবাদ সংস্থা সেদা ও সিমার বরাতে পার্সটুডে জানায়, কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে যুদ্ধের সাফাই গাওয়ার মঞ্চে পরিণত করেছেন; কিন্তু ৭৭টি প্রতিনিধিদলের বেরিয়ে যাওয়া তার ভাষণের চেয়েও বেশি কিছু বলে দিয়েছে। বিশ্ব আর সাজানো বয়ানে বিভ্রান্ত হয় না।”

গারিবাবাদি আরও বলেন, “ইতিহাস অপরাধ ও দখলদারিত্বের বিচার করবে, নিউইয়র্কের প্রচারণামূলক প্রদর্শনীর নয়।”
 
পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।