সামরিক যুদ্ধে ব্যর্থ, অর্থনৈতিক যুদ্ধেও হারবে যুক্তরাষ্ট্র: মোহসেন রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i163748-সামরিক_যুদ্ধে_ব্যর্থ_অর্থনৈতিক_যুদ্ধেও_হারবে_যুক্তরাষ্ট্র_মোহসেন_রেজায়ি
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধও নিশ্চিতভাবে ব্যর্থ হবে। সামরিক আগ্রাসনের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে যেমন ওয়াশিংটন ব্যর্থ হয়েছে, অর্থনৈতিক চাপ দিয়েও একই পরিণতি হবে।
(last modified 2026-10-06T14:46:03+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ২০:৪৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহসেন রেজায়ি
    মেজর জেনারেল মোহসেন রেজায়ি

পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধও নিশ্চিতভাবে ব্যর্থ হবে। সামরিক আগ্রাসনের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে যেমন ওয়াশিংটন ব্যর্থ হয়েছে, অর্থনৈতিক চাপ দিয়েও একই পরিণতি হবে।

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ব্যর্থ হয়েছেন।

রেজায়ি মার্কিন অর্থনীতি নিয়ে প্রকাশিত ব্লুমবার্গের একটি সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ওই প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি খাটো করে দেখানোর জন্য বেসেন্টের সমালোচনা করা হয়েছে।

রেজায়ি বলেন, ‘বেসেন্টের বিভ্রান্তিকর পূর্বাভাসের শুরু থেকেই কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। তার সর্বশেষ প্রচারণারও খুব বেশি স্থায়িত্ব থাকবে না।’

সম্প্রতি বেসেন্ট একাধিকবার দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ সফল হয়েছে এবং এর ফলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই অবরোধ শেষ পর্যন্ত ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করবে।

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানের ওপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর মার্চের প্রথম দিকেই হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে তেহরান।

রেজায়ি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে তেহরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ‘আপনারা সামরিক যুদ্ধে হেরেছেন। অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবেন। হুমকি বা চাপ দিয়ে হরমুজ খোলা যাবে না। ইরান পিছু হটবে না।’#

পার্সটুডে/এমএআর/৬