মার্কিন তৎপরতার ফলে বিশ্বে দেখা দেবে নিয়ন্ত্রণ বহির্ভূত ফলাফল: দেহ্কান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান বিশ্বে সম্ভাব্য নিয়ন্ত্রণ বহির্ভূত ফলাফলের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন নতুন প্রশাসন বিশ্ব জুড়ে যে সব পদক্ষেপ গ্রহণ করছে তার প্রেক্ষাপটে এ জাতীয় ফলাফল দেখা দিতে পারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আজ(মঙ্গলবার) এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে যোগ দেয়ার জন্য মস্কো সফর করছেন দেহ্কান।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে সব সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোর পুনরাবৃত্তি নিয়ন্ত্রণ বহির্ভূত ফলাফল সৃষ্টি করতে পারে।
এ ছাড়া, দু’দিনের নিরাপত্তা সম্মেলনের আলোচনার বিষয়েও সাংবাদিকদের আভাষ দেন তিনি। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অংশের ঘটনা প্রবাহ, সাইবারজগত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা এতে থাকবে বলে জানান তিনি। এ ছাড়া, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে প্রতিহত করার বিষয়, ইয়েমেন নিয়ে বৈঠকে আলোচনা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫