ওমানের বৃহত্তম বন্দরে ভিড়েছে ইরানের ৪৭তম নৌবহর
https://parstoday.ir/bn/news/iran-i43278-ওমানের_বৃহত্তম_বন্দরে_ভিড়েছে_ইরানের_৪৭তম_নৌবহর
ইরানের কৌশলতগত ৪৭তম নৌবহর আজ (মঙ্গলবার) ওমানের সবচেয়ে বড় বন্দর সালালাহে নোঙ্গর ফেলেছে। ইরানি নৌবাহিনীর এ বহরে বুশেহর ক্রুজার এবং আলবোর্জ ডেস্ট্রয়ার রয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ১৮:১৮ Asia/Dhaka
  • ওমানের বৃহত্তম বন্দরে ভিড়েছে ইরানের ৪৭তম নৌবহর

ইরানের কৌশলতগত ৪৭তম নৌবহর আজ (মঙ্গলবার) ওমানের সবচেয়ে বড় বন্দর সালালাহে নোঙ্গর ফেলেছে। ইরানি নৌবাহিনীর এ বহরে বুশেহর ক্রুজার এবং আলবোর্জ ডেস্ট্রয়ার রয়েছে।

বহরটি ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেয়াসহ নৌ অভিযানের অন্যান্য লক্ষ্য মাত্রা অর্জন করেছে। ৪৭তম নৌবহরের ক্যাপ্টেন জাফর তাজাকোর এ তথ্য দিয়েছেন। তিনি জানান, সাগরে অভিযানের সময় এ বহর ১৭১৫টি বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারের চলাচলের ক্ষেত্রে সহায়তা দিয়েছে।

সালালাহ্‌ বন্দরটি ভারত মহাসাগরের উত্তর অংশের কাছাকাছি আরব সাগরের তীরে অবস্থিত। এশিয়া এবং ইউরোপের বাণিজ্য পথের কাছেই অবস্থিত এ বন্দর।#

পার্সটুডে/মূসা রেজা/১