সন্ত্রাসবাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে; লড়াই চলবে: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/iran-i45113-সন্ত্রাসবাদের_ষড়যন্ত্র_ব্যর্থ_হয়েছে_লড়াই_চলবে_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে সন্ত্রাসবাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং চূড়ান্ত বিজয় ও পুরো দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ২১:৫২ Asia/Dhaka
  • হোসেইন জাবেরি আনসারি (বামে) ও বাশার আল-আসাদ
    হোসেইন জাবেরি আনসারি (বামে) ও বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে সন্ত্রাসবাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং চূড়ান্ত বিজয় ও পুরো দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চলবে।

সিরিয়া সফররত আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এসব কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়ার সেনা ও মিত্র বাহিনীর লড়াইয়ে অর্জিত বিজয় সিরিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি বদল দিয়েছে। এর ফলে যেসব দেশ সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে আসছিল তারাও তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সিরিয়ার জনগণের প্রতিরোধ এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন দেয়ায় তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মিত্র দেশগুলোর প্রশংসা করেন।

চলমান পরিস্থিতিতে ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানো এবং আরো বেশি সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট বাশার আসাদ।

সিরিয়ার ঘটনাবলীতে ইরানের পক্ষ থেকে নানামুখী তৎপরতা ও আলোচনা সম্পর্কে প্রেসিডেন্ট বাশার আসাদকে অবহিত করেন হোসেইন জাবেরি আনসারি। তিনিও তেহরান-দামেস্ক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১