প্রতিরক্ষা সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তেহরান-মস্কো: হাতামি
https://parstoday.ir/bn/news/iran-i47679-প্রতিরক্ষা_সহযোগিতা_সর্বোচ্চ_পর্যায়ে_নিয়ে_যেতে_বদ্ধপরিকর_তেহরান_মস্কো_হাতামি
ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে পরামর্শ করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ১৬:৩৪ Asia/Dhaka
  • প্রতিরক্ষা সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তেহরান-মস্কো: হাতামি

ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে পরামর্শ করেছেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগুর সঙ্গে টেলিফোন সংলাপে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দু'দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো তেহরান-মস্কো সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য বিষয়। তিনি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও রাশিয়া পরস্পরকে সহযোগিতা করায় ওয়াশিংটন তেহরানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ এ অঞ্চলে আমেরিকার বিভিন্ন ষড়যন্ত্র নস্যাতে ইরান বিরাট ভূমিকা রেখেছে।

এই টেলিফোন সংলাপে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এ ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, এ থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মস্কো মনে করে না।#  

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১৯