পরমাণু সমঝোতার প্রতি গোটা বিশ্বের সমর্থন রয়েছে: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i47743-পরমাণু_সমঝোতার_প্রতি_গোটা_বিশ্বের_সমর্থন_রয়েছে_আরাকচি
শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া সমঝোতার প্রতি গোটা বিশ্বের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেইসঙ্গে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত ১৪তম শীর্ষ সম্মেলনে এ সত্য বিষয়টি আবার প্রমাণিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ১৩:১৬ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া সমঝোতার প্রতি গোটা বিশ্বের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেইসঙ্গে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত ১৪তম শীর্ষ সম্মেলনে এ সত্য বিষয়টি আবার প্রমাণিত হয়েছে।

পরমাণু সম্পর্কিত শীর্ষ সম্মেলন এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলাফল ও বিষয়বস্তু নিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা'কে একটি সাক্ষাৎকার দিয়েছেন আরাকচি। তিনি বলেন, এসব বৈঠকগুলোতে সবাই জোর দিয়েছেন যে, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হতে পারে না এবং এটিতে কোনো ধরনের পরিবর্তনও গ্রহনযোগ্য নয়।" পাশাপাশি সম্মেলনে অংশ নেয়া সব কর্মকর্তা পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের এ কূটনীতিক আরো বলেন, পরমাণু সমঝোতা একটি টেকসই এবং সকলের কাছে গ্রহনযোগ্য আন্তর্জাতিক মানের চুক্তি। এ সমঝোতার পক্ষে যারা সই করেছে তা পুরোপুরি মেনে চলার ব্যাপারে তাদের জন্য একটা বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, অন্য কোনো ইস্যুর সাথে পরমাণু সমঝোতার কোনো সম্পর্ক নেই। এটা সত্য যে, এ সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিরই অবিচ্ছেদ্য অংশ।#

পার্সটুডে/বাবুল আখতার/২২