ইয়েমেন সংকট: ইরানি কর্মকর্তাদের সঙ্গে আনসারুল্লাহর আলোচনা
https://parstoday.ir/bn/news/iran-i52947-ইয়েমেন_সংকট_ইরানি_কর্মকর্তাদের_সঙ্গে_আনসারুল্লাহর_আলোচনা
ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য তেহরানে বৈঠক করেছেন ইরান ও হুথি আনসারুল্লাহ আন্দোলনের কর্মকর্তারা। পাশাপাশি কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটির জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো যায় তা নিয়েও তারা আলোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১৪:৪৮ Asia/Dhaka
  • জাবেরি আনসারির (বামে) সঙ্গে আবদুস সালামের বৈঠক
    জাবেরি আনসারির (বামে) সঙ্গে আবদুস সালামের বৈঠক

ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য তেহরানে বৈঠক করেছেন ইরান ও হুথি আনসারুল্লাহ আন্দোলনের কর্মকর্তারা। পাশাপাশি কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটির জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো যায় তা নিয়েও তারা আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে গতকাল (সোমবার) হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম বৈঠক করেন।

গত শনিবার আবদুস সালাম ইরান সফরে আসেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি জাওয়াদ জরিফের কাছে ইয়েমেন বিষয়ে একটি রিপোর্ট তুলে ধরেন। বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী শিগগিরি ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বর বোমা হামলা বন্ধের গুরুত্ব তুলে ধরেন।

জাওয়াদ জারিফের সঙ্গে আবদুস সালামের বৈঠক

গত সপ্তাহে জাওয়াদ জারিফ ইয়েমেন সংকট সমাধানের জন্য চারদফা প্রস্তাবনা পেশ করেছেন যাতে তিনি বলেছেন, দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে, ইয়েমেনের রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংলাপ হতে হবে এবং অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩