পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে আরো বেশি সচেষ্ট হতে হবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i56888-পরমাণু_সমঝোতা_রক্ষায়_ইউরোপকে_আরো_বেশি_সচেষ্ট_হতে_হবে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে সে লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে আরো বেশি চেষ্টা চালাতে হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০৭, ২০১৮ ০৫:৪১ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে আরো বেশি সচেষ্ট হতে হবে: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে সে লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে আরো বেশি চেষ্টা চালাতে হবে।

ইরান সফররত সুইডেনের পররাষ্ট্র সচিব আনিকা সোডের’র সঙ্গে রোববার তেহরানে এক বৈঠকে এ আহ্বান জানান জারিফ।

সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে যে নীতি-অবস্থান গ্রহণ করেছেন সে সম্পর্কে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জারিফ।

সুইডেনের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলে পাল্টা অনেকগুলো ব্যবস্থা নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। তবে ইউরোপীয় দেশগুলোর উচিত ট্রাম্পকে এ সমঝোতায় ধরে রাখার জন্য আরো বেশি চেষ্টা চালানো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সুইডেনের পররাষ্ট্রসচিব পরমাণু সমঝোতার প্রতি তার দেশের সমর্থন ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক প্রচেষ্টার ফসল হিসেবে অর্জিত পরমাণু সমঝোতা রক্ষা করা উচিত বলে সুইডেন মনে করে।

সাক্ষাতে দুই কূটনীতিক ইয়েমেনে সৌদি আগ্রাসন এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা বলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭