বরযাত্রী বহরে সৌদি হামলার নিন্দা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59809-বরযাত্রী_বহরে_সৌদি_হামলার_নিন্দা_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইয়েমেনের সা’দা প্রদেশে একটি বরযাত্রী বহরে সৌদি বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছেন। হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাহরাম কাসেমি সৌদি আরবের এ হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৮ ০৮:৩৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইয়েমেনের সা’দা প্রদেশে একটি বরযাত্রী বহরে সৌদি বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছেন। হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাহরাম কাসেমি সৌদি আরবের এ হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধের সময় এটা খুব পরিষ্কার হয়েছে যে, যখন আগ্রাসীরা যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছে তখন তারা ইয়েমেনের  নিরাপরাধ নারী ও শিশুর ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। 

হুদায়দা বন্দর এলাকায় কয়েকটি পরাজয়ের পর সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল আদ-দাহের এলাকায় একটি বরযাত্রী বহরের ওপর বিমান হামলা চালয়। এতে অন্তত ১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

সৌদি জোট ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব সামরিক আগ্রাসন চালাচ্ছে তার কোনোটিই এখন পর্যন্ত অর্জন করতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪