‘মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ইরান কখনো মাথা নত করেনি’
https://parstoday.ir/bn/news/iran-i60240-মার্কিন_আধিপত্যবাদের_বিরুদ্ধে_ইরান_কখনো_মাথা_নত_করেনি’
ইসলামি বিপ্লবের পর থেকে আমেরিকার পক্ষ থেকে নানা ধরনের চাপ, হুমকি ও প্রতিশ্রুতি ভঙ্গকারী আচরণের সম্মুখীন হলেও ইরান কখনো মার্কিন আধিপত্যবাদের মোকাবিলায় মাথা নত করেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৮ ০৪:০৯ Asia/Dhaka
  • পার্লামেন্ট অধিবেশনে ভাষণরত হেশমাতুল্লাহ ফালাহাত-পিশে (ফাইল ছবি)
    পার্লামেন্ট অধিবেশনে ভাষণরত হেশমাতুল্লাহ ফালাহাত-পিশে (ফাইল ছবি)

ইসলামি বিপ্লবের পর থেকে আমেরিকার পক্ষ থেকে নানা ধরনের চাপ, হুমকি ও প্রতিশ্রুতি ভঙ্গকারী আচরণের সম্মুখীন হলেও ইরান কখনো মার্কিন আধিপত্যবাদের মোকাবিলায় মাথা নত করেনি।

ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের নয়া চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাত-পিশে এ মন্তব্য করেছেন।

শনিবার তেহরান সফররত জার্মান পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের সদস্য টর্সটেন ফ্রাই’র সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ফালাহাত-পিশে বলেন, আমেরিকা যে কোনো আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয় তা পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘটনায় আবারো প্রমাণিত হয়েছে।

শনিবার তেহরানে ফালাহাত-পিশে'র সঙ্গে সাক্ষাৎ করেন টর্সটেন ফ্রাই 

ইউরোপীয় দেশগুলো বর্তমানে আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার যে প্রতিশ্রুতি দিচ্ছে সেকথা উল্লেখ করেন ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, ইউরোপীয় দেশগুলোর গৃহিত পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় তার ওপর নির্ভর করে তেহরান পরমাণু সমঝোতায় টিকে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সাক্ষাতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করে টর্সটেন ফ্রাই বলেন, ওয়াশিংটনের আচরণকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থি বলে মনে করে জার্মানি। তিনি আরো জানান, তার দেশসহ অন্যান্য ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতাকে কীভাবে আমেরিকাকে ছাড়াই টিকিয়ে রাখা যায় সে লক্ষ্যে কৌশল বের করার চেষ্টা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২