পারস্য উপসাগরে সেনাবাহিনী এবং আইআরজিসি’র বিমান মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i64448-পারস্য_উপসাগরে_সেনাবাহিনী_এবং_আইআরজিসি’র_বিমান_মহড়া_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর ও ওমান সাগরে যৌথ বিমান মহড়া শুরু শুরু করেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
  • ইরানের জঙ্গিবিমান
    ইরানের জঙ্গিবিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর ও ওমান সাগরে যৌথ বিমান মহড়া শুরু শুরু করেছে।

পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালনের প্রাক্কালে এ মহড়া শুরু হলো। ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের মোকাবেলায় ইরানের প্রতিরোধ যুদ্ধের বার্ষিকী উপলক্ষে আগামীকাল (শনিবার) থেকে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন শুরু হবে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পরপরই ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদাম তেহরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেন এবং ১৯৮৮ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তা শেষ হয়।

ওমান সাগর ও পরাস্য উপসোগরে অনুষ্ঠিত যৌথ মহড়ায় ইরানের এফ-ফোর, সুখোই-২২ এবং চিনুক হেলিকপ্টারসহ পাঁচটি হেলিকপ্টার গানশিপ অংশ নেয়। ইরানের সামরিক বাহিনীর তথ্য ও জনসংযোগ বিভাগের উপ প্রধান কর্নেল ইউসুফ সফিপুর এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের সামরিক বাহিনীর সক্ষমতা তুলে ধরতে এ মহড়া চালানো হয়েছে। এর মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে যে, শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে কখনো আগ্রাসনের মতো ভুল করে তাহলে সেকেন্ডের কম সময়ের মধ্যে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/২১