মার্কিন হুমকির মুখে ইরানি তেল ট্যাংকার রক্ষা করবে ইরান: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i65756-মার্কিন_হুমকির_মুখে_ইরানি_তেল_ট্যাংকার_রক্ষা_করবে_ইরান_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী মার্কিন হুমকির মুখে দেশের তেল ট্যাংকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ১২, ২০১৮ ১৯:১৯ Asia/Dhaka
  • ইরানি তেল জাহাজ এবং কোস্টগার্ডের কয়েকটি বোট
    ইরানি তেল জাহাজ এবং কোস্টগার্ডের কয়েকটি বোট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী মার্কিন হুমকির মুখে দেশের তেল ট্যাংকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইরানি সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি আজ (সোমবার) বলেছেন, “অতীতের মতোই আমাদের তেল ট্যাংকারগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি নস্যাৎ করে জাহাজ চলাচল অব্যাহত রাখতে ইরানের সামরিক বাহিনী আজও প্রস্তুত রয়েছে।”

ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক গত বুধবার ইরানের ব্যবসায়ী মিত্রদেরকে হুঁশিয়ার করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার কঠোরতম নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল কেনার বিষয়ে “নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।” তিনি আরো বলেন, সুয়েজ খাল থেকে মালাক্কা প্রণালী- কোথাও ইরানি তেল ট্যাংকার ভিড়তে পারবে না।

এর কয়েকদিন পর ইরানের সেনা কমান্ডার জেনারেল মাহমুদ মুসাভি এসব কথা বললেন। তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্র পথে ইরানি তেল জাহাজকে বাধা দেয়া অগ্রহণযোগ্য; গত ৪০ বছর যেমন ইরানি সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজগুলো সুরক্ষা দিয়েছে এখনো তেমনই করবে।#

পার্সটুডে/এসআইবি/১২