পোলিশ চার্জ-দ্য-অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i67338-পোলিশ_চার্জ_দ্য_অ্যাফেয়ার্সকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
১৪ জানু: তেহরানের পোলিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইচেখ আনোল্টকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পোল্যান্ডে ইরান বিরোধী বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মানবাধিকার বিরোধী উদ্ধত মন্তব্য করেছেন। ওই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৯ ১৪:০০ Asia/Dhaka

১৪ জানু: তেহরানের পোলিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইচেখ আনোল্টকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পোল্যান্ডে ইরান বিরোধী বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মানবাধিকার বিরোধী উদ্ধত মন্তব্য করেছেন। ওই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।

গত শুক্রবার পম্পেও বলেছিলেন, তার দেশ ইরানের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'তে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

এই পদক্ষেপ আরও একবার প্রমাণ করলো যে আমেরিকা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রের সহেযোগী হিসেবে তারা এবার ইউরোপকে বেছে নিয়েছে।  সম্মেলনের বিষয় 'মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা' নির্ধারণ করলেও নেপথ্যে মূলত ইরান বিরোধী পদক্ষেপই তাদের টার্গেট। আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ ইব্রাহিম মোত্তাকি বলেছেন, 'এই পোল্যান্ড সম্মেলন তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ। আমেরিকা ২০১২ সালে ইরান বিরোধী বৃহৎ জোট গঠনের উদ্দেশে প্রথম পদক্ষেপ নিয়েছিল। তারপর ইস্তাম্বুলে ন্যাটোর বৈঠক হয়। ইরান-বিরোধী একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করাই লক্ষ্য।'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান বিরোধী ওই সম্মেলন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর সম্পর্কে দৈনিক রাই-আল-ইয়াওম পত্রিকায় একটি প্রতিবেদন লিখেছেন। তিনি লিখেছেন, পোল্যান্ড সম্মেলন 'ফ্রেন্ডস অব সিরিয়া' সম্মেলনের কথা স্মরণ করিয়ে দেয়। আমেরিকার আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে  অন্তত ৬৫টি দেশ অংশ নিয়েছিল। সন্ত্রাসীদের ব্যর্থতায় ক্ষুব্ধ দেশগুলোকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা বিশেষ করে গণমাধ্যমকে ব্যবহার করে ইরানকে কোনঠাসা করাই ছিল ওই সম্মেলনের মূল লক্ষ্য।

মাইক পম্পেওর পশ্চিম এশিয়া সফর সম্পর্কে তিনি বলেন, ইরানকে নিয়ন্ত্রণ করার পর্যায় থেকে 'হামলা করার পর্যায়ে' যাবার মার্কিন পরিকল্পনা সফল হয় নি। এখন বাকি রয়েছে শুধু পারস্য উপসাগরীয় কোনো কোনো দেশের মিলিয়ন মিলিয়ন ডলার খসানো।

যাই হোক পোল্যান্ড সম্মেলনের লক্ষ্য হলো ইরান-ভীতি ছড়ানো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমির মতে ইরানকে ইস্যু করে ইউরোপীয় ইউনিয়নের মাঝেও ফাটল সৃষ্টি করা আমেরিকার ওই পোল্যান্ড সম্মেলনের আরেকটি উদ্দেশ্য। তিনি ইরানের পক্ষ থেকে পোল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওই সম্মেলনের ব্যাপারে আমেরিকার সঙ্গে যেন যোগ না দেয়।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৪