শত্রুর সব ধরণের হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i68588-শত্রুর_সব_ধরণের_হুমকি_মোকাবেলায়_ইরান_প্রস্তুত_জেনারেল_বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, স্বাধীন দেশ হিসেবে কারো হুমকি-ধমকিকে পাত্তা দেয় না ইরান। আজ (মঙ্গলবার) সামরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ১৬:৩৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, স্বাধীন দেশ হিসেবে কারো হুমকি-ধমকিকে পাত্তা দেয় না ইরান। আজ (মঙ্গলবার) সামরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আরও বলেছেন, ইরান চায় বিশ্বের সব দেশ স্বাধীনচেতা মনোভাবের অধিকারী হোক এবং নিজেরা সিদ্ধান্ত নিক। ইরানের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর শত্রুতার কারণ হচ্ছে আমরা স্বাধীনচেতা জাতি। নানা শত্রুতার পরও ইরান কখনোই অন্যের দিকনির্দেশনা মেনে চলবে না। 

ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেন, শত্রুদের সব ধরণের হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোত্তম সম্পর্ক প্রতিষ্ঠাকে তেহরান গুরুত্ব দিচ্ছে।

ইসলামি শিক্ষার আলোকে ইরানের সব নীতি-কৌশল নির্ধারিত হচ্ছে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫