ইরানে ৪০তম ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত
https://parstoday.ir/bn/news/iran-i69276-ইরানে_৪০তম_ইসলামী_প্রজাতন্ত্র_দিবস_পালিত
ইরানে আজ নানা আয়োজনে পালিত হয়েছে ৪০তম ইসলামী প্রজাতন্ত্র দিবস। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৯৭৯ সালের এই দিনে (ফার্সি ১২ ফারভারদিন) ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন। জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কি না জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০১, ২০১৯ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইরানে ৪০তম ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত

ইরানে আজ নানা আয়োজনে পালিত হয়েছে ৪০তম ইসলামী প্রজাতন্ত্র দিবস। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৯৭৯ সালের এই দিনে (ফার্সি ১২ ফারভারদিন) ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন। জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কি না জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়।

আজ এই দিবসটি উপলক্ষে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত ৪০ বছরের মতো ভবিষ্যতেও ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী ব্যবস্থা রক্ষায় সচেষ্ট থাকবে এবং দৃঢ়তার সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।

ইসলামী প্রজাতন্ত্র প্রশ্নে ঐতিহাসিক গণভোটের প্রাক্কালে ইসলামী ইরানের অবিসংবাদিত নেতা ও ইসলামী বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ.) বলেছিলেন, ‘এই গণভোট আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করবে। এ গণভোট হয় আপনাদের স্বাধীনতা ও মুক্তি দেবে তথা ইসলামী গণতান্ত্রিক শাসন উপহার দেবে অথবা অতীতের মতই পরাধীনতা এবং রাজতান্ত্রিক স্বৈরশাসন বজায় থাকবে। আপনারা এ দুই পথের যে কোনো একটি পথ বেছে নিতে পারেন। এটা এখন আপনাদের স্বাধীন ইচ্ছার বিষয়।’

বিপ্লবের সময় ইরানি জনগণ শাহ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে বিভিন্ন স্লোগান দিত। এরকম একটি স্লোগান ছিল ‘মুক্তি, স্বাধীনতা এবং ইসলামি প্রজাতন্ত্র।’ বিপ্লব বিজয়ের পর অনুষ্ঠিত ওই গণভোটে জনগণের এ দাবির পূর্ণ বাস্তবায়ন ঘটে।

জনগণ এতে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ৯৮.২ শতাংশ ভোট পড়েছিল। এরপর ১৯৭৯ এই দিনকে (ফার্সি ১২ ফারভারদিন) ইরান ইসলামী প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১