প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নেবে ইরানে তৈরি বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/iran-i69613-প্রথমবারের_মতো_কুচকাওয়াজে_অংশ_নেবে_ইরানে_তৈরি_বোমারু_বিমান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে অংশ নেবে সাইকেহ ও কাওসার বোমারু বিমান। এ দুটি বিমান ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ১৭:২৩ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে অংশ নেবে সাইকেহ ও কাওসার বোমারু বিমান। এ দুটি বিমান ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি।

ইরানি বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি আজ (মঙ্গলবার) এ তথ্য জানান। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইরানে সামরিক বাহিনী দিবস পালিত হবে। এ উপলক্ষে আজ ইরানের বিমান বাহিনী বিশেষ অনুশীলন চালায়।

জেনারেল হামিদ ওয়াহেদি জানান, অন্য বছরের সঙ্গে এবারের সামরিক দিবসে কুচকাওয়াজের প্রধান পার্থক্য হবে- কাওসার ও সাইকেহ হান্টার বোমারু বিমানের অংশগ্রহণ। তিনি বলেন, “এর মাধ্যমে বিশ্বের সামনে আমরা প্রমাণ করে দেব যে, মার্কিন নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করতে পারে নি।”

ইরানের মিগ-২৯ যুদ্ধবিমান

কাওসার ও সাইকেহ বিমানের পাশাপাশি মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান আসন্ন কুচকাওয়াজে অংশ নেবে। এছাড়া, কেসি-৭৪৭ এবং কেসি-৭০৭ ট্যাংকার বিমানও অংশ নেবে। এসব বিমান তাবরিজ, তেহরান, হামেদান ও ইস্ফাহানের ঘাঁটি থেকে উড়বে।#

পার্সটুডে/এসআইবি/১৬