আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করার নিন্দা করলেন এরদোগান
https://parstoday.ir/bn/news/iran-i69651-আইআরজিসি_কে_কালো_তালিকাভুক্ত_করার_নিন্দা_করলেন_এরদোগান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০১৯ ১৯:০২ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ (বামে) ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ (বামে) ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে রাজধানী আংকারায় এক বৈঠকে এসব নিন্দা ও সমালোচনা করেন এরদোগান। আজ (বুধবার) জাওয়াদ জারিফ একদিনের সফরে তুরস্কে যান। বৈঠকে এরদোগান ইরান ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু (ডানে) ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

বৈঠকে দু পক্ষ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর কথা বলেছে। পাশাপাশি আঞ্চলিক ঘটনাবলী বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ও উত্তর আফ্রিকার পরিস্থিতি নিয়েও জাওয়াদ জারিফ ও এরদোগান আলোচনা করেন।

ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতে সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেজন্য তুর্কি নেতা ইরানের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য তিন হাজার কোটি ডলারে উন্নীত করা দরকার।#

পার্সটুডে/এসআইবি/১৭