ইরানে করোনায় আক্রান্ত ৮০ শতাংশই সুস্থ: স্বাস্থ্য মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i79570-ইরানে_করোনায়_আক্রান্ত_৮০_শতাংশই_সুস্থ_স্বাস্থ্য_মন্ত্রণালয়
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৭৮ হাজার ৪২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০২০ ১৩:১২ Asia/Dhaka
  • ডা. কিয়ানুশ
    ডা. কিয়ানুশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৭৮ হাজার ৪২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৭৬ জন। এ নিয়ে ইরানে করোনা শনাক্তের সংখ্যা ৯৭ হাজার ছাড়াল। তবে এর মধ্যে ৮০ শতাংশের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ছয় হাজার ২০৩ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।