ইরানে করোনাক্রান্ত ৯০ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i79879-ইরানে_করোনাক্রান্ত_৯০_হাজারের_বেশি_রোগী_সুস্থ_হয়েছেন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৪, ২০২০ ১২:২৪ Asia/Dhaka
  • কিয়ানুশ জাহানপুর
    কিয়ানুশ জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন এবং করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৮০৮ ব্যক্তি শনাক্ত হয়েছেন।  

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে প্রায় এক লাখ ১৪ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯০ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৮৫৪ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ৪৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৩ লাখ।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।