ইরানে আজ করোনায় মৃত্যু ৫১, এ পর্যন্ত সুস্থ হলেন প্রায় ৯৫ হাজার
https://parstoday.ir/bn/news/iran-i79966-ইরানে_আজ_করোনায়_মৃত্যু_৫১_এ_পর্যন্ত_সুস্থ_হলেন_প্রায়_৯৫_হাজার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে এক হাজার ৮০৬ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২০ ১২:২৮ Asia/Dhaka
  • ডা. কিয়ানুশ জাহানপুর
    ডা. কিয়ানুশ জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে এক হাজার ৮০৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ২০ হাজার ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৮৮ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।