করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ প্রায় ৯৯ হাজার; ২৪ ঘণ্টায় মৃত্যূ ৬৪
-
ডা. জাহানপুর
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯৮ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৪ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৪৬ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,এ পর্যন্ত ইরানে এক লাখ ২৬ হাজার ৯৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ১৮৩ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।
সারা বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে তিন লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। #
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।