করোনাভাইরাস: ইরানে সুস্থ হওয়াদের সংখ্যা এক লাখ ছাড়ালো
https://parstoday.ir/bn/news/iran-i80078-করোনাভাইরাস_ইরানে_সুস্থ_হওয়াদের_সংখ্যা_এক_লাখ_ছাড়ালো
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক লাখের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৬ জন মারা গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০২০ ১৩:২৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানে সুস্থ হওয়াদের সংখ্যা এক লাখ ছাড়ালো

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক লাখের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৬ জন মারা গেছেন।

এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৯২ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ২৯ হাজার ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৫৬৪ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ২৪৯ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে তিন লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। #

পার্সটুডে/এসএ/২১                                                

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।