করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় এক লাখ ১০ হাজার
মে ২৬, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৫১১ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৭ জন মারা গেছেন। এছাড়া,একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৮৭ জন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ৫০৮ জন।
সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৫৬ লাখের বেশি।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ