আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে আমেরিকা: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i80908-আলোচনার_কক্ষে_আগুন_লাগিয়েছে_আমেরিকা_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানাচ্ছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা। পাশাপাশি ড. রুহানি এও বলেছেন যে, কোনো ধরনের চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০২০ ০২:০৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানাচ্ছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা। পাশাপাশি ড. রুহানি এও বলেছেন যে, কোনো ধরনের চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

গতকাল (মঙ্গলবার) ইরানের বিভিন্ন প্রদেশের গভর্নরের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, "আমেরিকা বলে থাকে যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রকৃতপক্ষে তারা আশ্চর্যজনক কিছু বলছে। আলোচনার জন্য প্রস্তুত কথাটির অর্থ কি? আলোচনার টেবিল কে ত্যাগ করেছে? আলোচনা ভেঙে দিয়েছে কে? আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে কে? এসবই করেছে আমেরিকা।”

ইরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা বহল করেছেন ট্রাম্প 

হাসান রুহানি জোর দিয়ে বলেন, ইরান যৌক্তিকভাবে, নৈতিকতার সঙ্গে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিন্তু আমেরিকা সমস্ত নিয়ম-কানুন ও নীতি-নৈতিকতা ভঙ্গ করেছে এবং প্রতিদিন তারা মিথ্যা কথা বলছে।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, “ইরানের জনগণ আমেরিকার এইসব মিথ্যাকে মোকাবেলা করেছেন, আমাদের জনগণ মহান কাজ করছেন এবং তারা একটি বর্বর পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। সারা বিশ্বের কাছে এখন এটি পরিষ্কার যে আমরা কখনো মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞা মুখে।”#

পার্সটুডে/এসআইবি/২৪