ইরানে করোনাভাইরাস: সর্বশেষ পরিস্থিতি জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i81289-ইরানে_করোনাভাইরাস_সর্বশেষ_পরিস্থিতি_জানালেন_স্বাস্থ্য_মন্ত্রণালয়ের_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ নয় হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৮ হাজার ৩৭৯ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২০ ১১:৫২ Asia/Dhaka
  • মুখপাত্র
    মুখপাত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ নয় হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৮ হাজার ৩৭৯ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বুধবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন,গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯১ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৬৩৭জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১৫৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১২ হাজার ৪৮ জনে পৌঁছাল।

এদিকে,সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় পাঁচ লাখ ৪৭ হাজার মানুষ। এছাড়া,আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।