করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হলেন প্রায় ২ লাখ ১৮ হাজার রোগী
https://parstoday.ir/bn/news/iran-i81360-করোনাভাইরাস_ইরানে_এ_পর্যন্ত_সুস্থ_হলেন_প্রায়_২_লাখ_১৮_হাজার_রোগী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২০ ১২:৪০ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৯৭ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১৮৮ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩৫ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় পাঁচ লাখ ৬৩ হাজার মানুষ। এছাড়া,আক্রান্তের সংখ্যা এক কোটি সাড়ে ২৬ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।