বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল
https://parstoday.ir/bn/news/iran-i81551-বিশ্বে_করোনাভাইরাসে_মৃতের_সংখ্যা_৬_লাখ_ছাড়াল
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৩৫ হাজার ৩০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০২০ ১৪:২২ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৩৫ হাজার ৩০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭১ হাজার ৬০৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৬৬ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৮ জন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৩ হাজার ৯৮৯ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা এক কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।