তেহরানে আমিরাত দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন
আগস্ট ১৬, ২০২০ ০৭:৩৯ Asia/Dhaka
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে তেহরানস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল (শনিবার) সন্ধ্যায় বিক্ষোভকালে তারা ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে দেন।

এসময় ইরানের শিক্ষার্থীরা কুদস দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক বাতিলের জন্য আরব আমিরাতের ওপর চাপ সৃষ্টি করতে মুসলিম বিশ্ব ও ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসির প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে ইরানি শিক্ষার্থীদের একটি বিবৃতিতে পড়ে শোনানো হয়।

বিক্ষোভে তেহরান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইয়্যেদ মোহসেন দেহনাভি অংশ নেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ