আমিরাতের প্রতি ইরানি সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i82323-আমিরাতের_প্রতি_ইরানি_সামরিক_বাহিনীর_দৃষ্টিভঙ্গি_আমূল_বদলে_যাবে_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ বাকেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইরানের জনগণ ও সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২০ ১৯:০৫ Asia/Dhaka
  • ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ বাকেরি
    ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোঃ বাকেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইরানের জনগণ ও সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে।

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা সাম্প্রতিক দিনগুলোতে দেখছি যে, সংযুক্ত আরব আমিরাতের সরকার এবং শিশু হত্যাকারী ইসরাইল সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যা মহা বিপর্যয়। এ দুঃখ সীমাহীন এবং ভাষায় প্রকাশ করা যায় না।”

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আরব আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান

তিনি আজ (রোববার) ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।  জেনারেল বাকেরি বলেন, অবধারিতভাবে ইরানের জনগণ প্রতিবেশী এই দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে এবং নানা হিসাব নিকাশের ভিত্তিতে ইরানের সামরিক বাহিনী কাজ করবে।

ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পারস্য উপসাগরীয় এলাকায় সম্ভাব্য যেকোনো ছোটখাটো ঘটনার দায় আরব আমিরাতকে নিতে হবে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বিষয়ে সামান্যতম ঝুঁকি দেখা দিলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/এসআইবি/১৬