আমেরিকা সব সময় ইরানের কাছে অপমানিত হয়েছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i82373-আমেরিকা_সব_সময়_ইরানের_কাছে_অপমানিত_হয়েছে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার ধ্বংসাত্মক তৎপরতার কথা উল্লেখ করে বলেছ্নে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হতে হয়েছে। ১৯৫৩ সালের ১৮ আগস্ট (২৮ মোরদাদ) ইরানে বিদেশি চক্রান্তে সংঘটিত অভুত্থানের বার্ষিকীতে তিনি এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ১৯, ২০২০ ০৭:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার ধ্বংসাত্মক তৎপরতার কথা উল্লেখ করে বলেছ্নে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হতে হয়েছে। ১৯৫৩ সালের ১৮ আগস্ট (২৮ মোরদাদ) ইরানে বিদেশি চক্রান্তে সংঘটিত অভুত্থানের বার্ষিকীতে তিনি এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া পোস্টে জারিফ লিখেছেন, ৬৭ বছর আগের এই দিন আমেরিকা ও ব্রিটেন এক অভ্যুত্থানের মাধ্যমে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেদিন ইঙ্গো-মার্কিন গোষ্ঠী ইরানি জনগণের সম্মানজনকভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল।

ইরানের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী ড. মোহাম্মাদ মোসােদ্দেক (সামনে উপবিষ্ট)

জারিফ বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমেরিকা আবার তার পুরনো নীতিতে ফিরে যায়। “কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সমব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ব্যর্থ নীতি পরিবর্তনের সময় কি আসেনি?”

১৯৫৩ সালে ইঙ্গো-মার্কিন মদদে সংঘটিত অভ্যুত্থানে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারের পতন ঘটে। সম্প্রতি ওই অভ্যুত্থানে নিজেদের জড়িত  থাকার কথা স্বীকার করেছেন কোনো কোনো মার্কিন কর্মকর্তা।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।