শ্রোতাদের মতামত
‘মুসলিম দেশগুলোর জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে ইরান’
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও দূর থেকে সেই কামনাই করি। আমি আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা।
আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, বিশেষ করে কোয়েল পাখি এবং উট পাখি নিয়ে যে প্রতিবেদনটি শুনলাম খুবই ভালো লাগল। কোয়েল পাখির মাংস ও ডিমে প্রচুর ভিটামিন থাকে তা আগে জানতাম না। জানলে আমার মেয়ে নুসরাতকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়াতাম। আপনাদের প্রতিবেদন শোনার পর থেকে খুব ভালো লাগছে, মনের সংকোচ কেটে গেছে। আমার এখন আর কোয়েল পাখির ডিম মাংস খাওয়াতে কোনো মনে দ্বিধা-দ্বন্দ্ব থাকল না।
আপনাদের প্রতিটি অনুষ্ঠানেই ভালো লাগে। পত্র-পত্রিকার খবর কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরে খুব ভালো লাগে। এতে আর কোন পেপারে নজর দেয়া লাগে না।
সারা বিশ্বের ভিতর একমাত্র ইরানি ইসলামী দেশ হিসেবে মুসলিম দেশগুলোর জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে এবং জুলুমকারী দেশগুলোর বিরুদ্ধে একমাত্র ইরানি সবসময় প্রতিবাদ করে আসছে। এরকম আর কোন মুসলিম দেশ আমি দেখিনি। আর এ কারণেই ইরানকে আমার খুব ভালো লাগে। আর বিশেষ কিছু নয় আপনাদের সবার মঙ্গল কামনায়। খোদা হাফেজ।
মো. নুর আলম
সভাপতি, ইন্টারন্যাশনাল রেডিও ফ্রেন্ডস ক্লাব এন্ড লাইব্রেরী।
নাভারন রেল বাজার, যাদবপুর-৭৪৩২
থানা: শার্শা, জেলা: যশোর, বাংলাদেশ।