ইরান-চীন চুক্তি ইসরাইলের জন্য ঝুঁকিপূর্ণ: বিশ্লেষক
-
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যে সই হওয়া ২৫ বছরের কৌশলগত চুক্তিকে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সালেহ আবু ইজ্জা।
তিনি বলেন, তেল আবিব ইরানকে তার অস্তিত্বের জন্য কৌশলগত হুমকি বলে মনে করে কারণ ইরানের সামরিক বাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও শক্তিশালী সামরিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে।
আবু ইজ্জা বলেন, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা খাতে চীনের সামরিক প্রযুক্তি ব্যবহারের পর ইরানের সামরিক বাহিনীর শক্তি ও মান বেড়েছে। এছাড়া, চীনা প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিমান বহরে আধুনিকায়নের কাজ হচ্ছে, এতে ইসরাইল বিস্মিত।
চীনের সঙ্গে নতুন চুক্তি করে ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এ কারণে ইসরাইল বিশেষভাবে চিন্তিত। এ অবস্থায় আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের সহায়তায় কৌশলগত এই চুক্তি বাতিল করার জন্য চীনের চাপ সৃষ্টির চেষ্টা করবে ইসরাইল।#
পার্সটুডে/এসআইবি/৫