নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ফিলিস্তিন প্রসঙ্গ সাধারণ পরিষদে তুলবে ইরান ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i91462-নিরাপত্তা_পরিষদ_ব্যর্থ_হলে_ফিলিস্তিন_প্রসঙ্গ_সাধারণ_পরিষদে_তুলবে_ইরান_ও_তুরস্ক
ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে বায়তুল মুকাদ্দাসের সর্বশেষ অবস্থা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২১ ০০:৪৯ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ফিলিস্তিন প্রসঙ্গ সাধারণ পরিষদে তুলবে ইরান ও তুরস্ক

ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে বায়তুল মুকাদ্দাসের সর্বশেষ অবস্থা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

সোমবার বিকেলে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই টেলিফোনালাপ হয় বলে বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে।

এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একমত হন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি কুদস দখলদার ইসরাইলের আগ্রাসী তৎপরতা প্রতিহত করার ক্ষেত্রে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে ইরান ও তুরস্ক বিষয়টিকে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপনের চেষ্টা করবে।

একইসঙ্গে ফিলিস্তিন প্রসঙ্গে আলোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি বৈঠক ডাকার উদ্যোগও নেবে দু’দেশ।

জারিফ ও চাভুসওগ্লু ফিলিস্তিনির সর্বশেষ পরিস্থিতি নিয়ে তেহরান ও আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেও সম্মত হন।

বায়তুল মুকাদ্দাসসহ আরো কিছু ফিলিস্তিনি শহরে গত কয়েকদিন ধরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষের পাশাপাশি গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাদের বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।