'যুদ্ধক্ষেত্রে আমাদের অনেক কথা বলার আছে'
https://parstoday.ir/bn/news/iran-i99732-'যুদ্ধক্ষেত্রে_আমাদের_অনেক_কথা_বলার_আছে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরানের অনেক কথা বলার রয়েছে এবং দেশের জন্য যেকোনো অপমানজনক আচরণের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৭:১৪ Asia/Dhaka
  • ইরানের সামরিক মহড়ার একটি দৃশ্য
    ইরানের সামরিক মহড়ার একটি দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরানের অনেক কথা বলার রয়েছে এবং দেশের জন্য যেকোনো অপমানজনক আচরণের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

গতকাল থেকে ইরানের সামরিক বাহিনীর ওমান সাগর এলাকায় শুরু হওয়া যৌথ মহড়ার অবকাশে এই মন্তব্য করেন শাহরাম ইরানি। জুলফিকার-১৪০০ নামের এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, র্যাপিড অ্যাকশন ফোর্স, স্পেশাল ফোর্স এবং নৌ-বাহিনী অংশ নিচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর চলমান মহড়ার একটি দৃশ্য

ইরানি নৌবাহিনীর কমান্ডার বলেন, ইরানের জনগণ সবার সাথে খুবই সম্মানের সাথে কথা বলে কিন্তু কেউ যদি অসম্মান করে তবে তার জবাব হবে চূড়ান্ত।

শাহরাম ইরানি জানান, চলমান এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক বাহিনীর অভিজ্ঞতা তরুণ সেনাদের মধ্যে বিতরণ করা যাতে তারা যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার সঙ্গে পরিচিত হয়ে ওঠে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।