-
'আমরা কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপ করতে দেব না'
জুলাই ১৩, ২০২৬ ২০:৩৫খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র 'হরমুজ প্রণালী পরিচালনায় মার্কিন হস্তক্ষেপ' সম্পর্কে সতর্ক করে জোর দিয়ে বলেছেন, ইরান কোনো অবস্থাতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না এবং অঞ্চলের দেশগুলোর সঙ্গে মার্কিন সেনাবাহিনীর যেকোনো সহযোগিতাকে ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গণ্য করবে।
-
ইরান: যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে
জুলাই ১৩, ২০২৬ ১৬:৪৫পার্সটুডে – ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
-
আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানকে দোষারোপ করা দায়িত্বজ্ঞানহীন: বাকায়ি
জুলাই ১৩, ২০২৬ ১৬:০৬পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ইরান কোথাও আক্রমণ করেনি বলে জোর দিয়ে বলেন: আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের জন্য আগ্রাসনকারীদের জবাবদিহি করার পরিবর্তে আত্মরক্ষার জন্য ইরানকে দোষারোপ করা দায়িত্বজ্ঞানহীন কাজ।
-
ইরান আক্রমণাত্মক প্রতিরোধের পর্যায়ে প্রবেশ করেছে: আরব বিশ্লেষক আতওয়ান
জুলাই ১২, ২০২৬ ২০:৫১পার্সটুডে- রাই-আল-ইউম পত্রিকার সম্পাদক এক বিশ্লেষণে ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজার পর দুটি প্রধান ঘটনা তুলে ধরে জোর দিয়ে বলেছেন, ইরান আক্রমণাত্মক প্রতিরোধের পর্যায়ে প্রবেশ করেছে এবং তার কৌশল প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক দিকে পরিবর্তন করেছে।
-
হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তাই ছিল তেহরান-মাস্কাট আলোচনার মূল বিষয়
জুলাই ১২, ২০২৬ ১৯:৪৬পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাস্কাটে আরাকচির সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেছেন: ইরান ও ওমানের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর উপকূলে নৌচলাচল ও জাহাজ চলাচল ব্যবস্থাপনার ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় সাধন করা এবং উভয় পক্ষ হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনি পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
-
সাফাভি: ইরানের প্রতিরক্ষা শক্তি দুর্বল করতে ব্যর্থ হয়েছে শত্রু
জুলাই ১২, ২০২৬ ১৯:২০পার্সটুডে— ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা এবং আঞ্চলিক সমীকরণ পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুদ্ধে জড়িয়েছিল; কিন্তু তারা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
-
মোহসেন রেজায়ি: প্রতিশোধই সাম্প্রতিক আরোপিত যুদ্ধের নতুন অধ্যায়
জুলাই ১২, ২০২৬ ১৮:৩০পার্সটুডে— ইরান-ইরাক যুদ্ধের সময়কার আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধের নতুন অধ্যায় হলো প্রতিশোধ, এবং কেবল আইনি প্রক্রিয়া বা সামরিক সংঘাতের অবসানের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে মনে করার সুযোগ নেই।
-
প্রধান আলোচক কলিবফের কঠোর বার্তা: একতরফা চুক্তি আর নয়
জুলাই ১২, ২০২৬ ১৭:৪৫ইরানের প্রধান আলোচক মার্কিনিদের উদ্দেশে বলেছেন: একতরফা চুক্তির যুগ শেষ হয়েছে; তোমরা হয় নিজেদের প্রতিশ্রুতি পালন করো, আর না হলে তার মূল্য পরিশোধ করো।
-
মার্কিন বিমানবাহী রণতরির জ্বালানি ও সরবরাহকেন্দ্রে আইআরজিসির হামলা
জুলাই ১২, ২০২৬ ১৬:৫২পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জনসংযোগ বিভাগ রোববার ভোরবেলা শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের তৃতীয় দফা প্রত্যুত্তরের খবর দিতে গিয়ে ঘোষণা দিয়েছে যে আইআরজিসির বিমানবাহিনীর যোদ্ধারা ওমানের দুকম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর লজিস্টিক সাপোর্ট সেন্টার ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মগুলো একটি ভারী ও আকস্মিক হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
-
যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারকের বিধানগুলো মেনে চলতে হবে: ইরান
জুলাই ১২, ২০২৬ ১৪:৫৩পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া বলেছেন, হরমুজ প্রণালীতে একটি অবৈধ পথ তৈরির জন্য মার্কিন হস্তক্ষেপ নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে এবং তিনি জোর দিয়ে বলেন: ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীতে ইরানি জনগণের অধিকার জোরালোভাবে রক্ষা করছে।