সর্বশেষ খবর
  • ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি

    ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি

    জানুয়ারি ১১, ২০২৩ ১২:৪১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করা সত্ত্বেও ইরান অপরাজিত রয়েছে আর শত্রুরা ব্যর্থ হয়েছে। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন: মাহসা আমিনির মৃত্যুর অজুহাতে ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি যে নৈরাজ্য সংঘটিত হয়েছে ওই ঘটনায় শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ পেয়েছে। তারা ওই সুযোগে যদ্দুর সম্ভব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে।

  •  সোলেদার শহর পুরো নিয়ন্ত্রণে এসেছে, ইউক্রেনের বহু সেনা আটকা পড়েছে

    সোলেদার শহর পুরো নিয়ন্ত্রণে এসেছে, ইউক্রেনের বহু সেনা আটকা পড়েছে

    জানুয়ারি ১১, ২০২৩ ০৯:৩৩

    ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস অঞ্চলের সোলেদার শহরের ওপর রাশিয়ার বেসরকারি সামরিক গোষ্ঠী ওয়াগনার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওয়াগনার গ্রুপের মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভগেনি প্রিগোযিন গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এ দাবি করেন।

  • ২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা

    ২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:৫৬

    ভয়াবহ সামুদ্রিক ঝড় হারিকেন, দাবানল, টর্নেডো, খরা এবং প্রচণ্ড রকমের শীতকালীন ঝড় ও তুষারপাতে সদ্য বিদায়ী বছর ২০২২ সালে আমেরিকা ১৬৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে আমেরিকা এইসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন সরকারি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

  • কর ফাঁকির দায়ে পাঁচ মাসের কারাদণ্ডের মুখের ট্রাম্পের সাবেক সিএফও

    কর ফাঁকির দায়ে পাঁচ মাসের কারাদণ্ডের মুখের ট্রাম্পের সাবেক সিএফও

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:৪২

    মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন ওয়াইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কর ফাঁকির মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যানহাটনের একটি আদালত। দীর্ঘ ৪০ বছর ধরে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছেন ওয়াইসেলবার্গ।

  • মোসাদের সাথে সম্পর্কযুক্ত আরো দুটি গুপ্তচর চক্র বানচাল করল ইরান

    মোসাদের সাথে সম্পর্কযুক্ত আরো দুটি গুপ্তচর চক্র বানচাল করল ইরান

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:০৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে আরো দুটি গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে এবং সেগুলোকে এরইমধ্যে বানচাল করা হয়েছে। পাশাপাশি ওই গুপ্তচর চক্রের কয়েকজনকে আটক করা হয়।

  • রেডিও তেহরান থেকে নিরপেক্ষ ও নির্ভেজাল খবর পাওয়া যায়:  মুহাম্মাদ কামরুজ্জামান

    রেডিও তেহরান থেকে নিরপেক্ষ ও নির্ভেজাল খবর পাওয়া যায়: মুহাম্মাদ কামরুজ্জামান

    জানুয়ারি ১১, ২০২৩ ০৭:৩৪

    ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান রেডিও তেহরান থেকে নিরপেক্ষ ও নির্ভেজাল খবর পাওয়া যায় বলে মন্তব্য করেছেন।

  • ইউক্রেনের সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন

    ইউক্রেনের সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন

    জানুয়ারি ১১, ২০২৩ ০৬:৩১

    আমেরিকা শিগগিরই ইউক্রেনের সেনাদেরকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার।

  • রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগে ব্যবহৃত সমরাস্ত্রের আধুনিকায়ন করে যাবে’

    রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগে ব্যবহৃত সমরাস্ত্রের আধুনিকায়ন করে যাবে’

    জানুয়ারি ১১, ২০২৩ ০৬:২৭

    রাশিয়া চলতি বছর তার পরমাণু অস্ত্র প্রয়োগের কাজে ব্যবহৃত তিনটি সমরাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন যখন রুশ সেনাদের প্রতিহত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে ভারী ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাওয়ার চেষ্টা করছে তখন এ ঘোষণা দিলেন শোইগু।

  • বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

    বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

    জানুয়ারি ১১, ২০২৩ ০৬:২০

    গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানের অভিযোগে বেলজিয়ামের এক নাগরিককে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ওলিভার ভ্যান্ডেকাস্টিল নামের ওই বেলজিয়ানের বিরুদ্ধে আদালতে গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানসহ চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে অপর দু’টি অভিযোগ ছিল আমেরিকার সঙ্গে গোপন যোগসাজশের মাধ্যমে ইরানের ক্ষতি করা এবং মানি লন্ডারিং।