-
আইএইএর নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস: প্রত্যাখ্যান করল তেহরান
নভেম্বর ১৮, ২০২২ ০৬:০৯আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের মিটিংয়ে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলো ইরানে দাঙ্গা ছড়িয়ে দিয়ে এদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে।
-
গাজা উপত্যকার শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন: শিশুসহ ২১ জন নিহত
নভেম্বর ১৮, ২০২২ ০৫:৫৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।
-
আঞ্চলিক সংকট সমাধানে আরব দেশগুলোর মধ্যে সংলাপ জরুরি: বাসার আসাদ
নভেম্বর ১৭, ২০২২ ১৭:৩০সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের জন্য আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠান জরুরি। একই সঙ্গে তিনি বলেন, প্রতিদিন দেশের জনগণ কি চাইছে সে ব্যাপারে সরকারগুলোর সাড়া দেয়া উচিত।
-
সাভারকরকে অপমান করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
নভেম্বর ১৭, ২০২২ ১৬:৪০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে হিন্দুত্ববাদী তাত্ত্বিক সাভারকরকে অপমান করার অভিযোগে এফআইআর করা হয়েছে।
-
ইরান কোনোভাবেই লিবিয়া বা সুদান নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৭, ২০২২ ১৬:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান কোনোভাবেই লিবিয়া ও সুদান নয়। পশ্চিমা দেশগুলো এবং ইহুদিবাদীরা ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর চক্রান্ত করেছে বলে তিনি জানিয়েছেন।
-
গুজরাটে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে নির্বাচন জেতা হয়: সত্যপাল মালিক
নভেম্বর ১৭, ২০২২ ১৬:২৫ভারতের মেঘালয়ের সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক বিজেপিকে নিশানা করে বলেছেন, ওরা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে গুজরাটে নির্বাচন জয়ী হয়।
-
'রেডিও তেহরান নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয়'
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫৬পত্রের প্রথমে সকলকে শিশির ভেজা মিষ্টি শুভেচ্ছা জানাই। সোমবার মানে রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতাদের মতামত, সমালোচনা এবং শিক্ষণীয় ও উপকারী বিষয়বস্তু দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি কারণ এতে বিভিন্ন অনুষ্ঠানের ওপর আমাদের পাঠানো চিঠির উত্তর পাই।
-
'রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ"
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫১গতকাল বুধবার ঊর্দ্ধতন মার্কিন সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বিজয়ের সম্ভাবনা কম এবং ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রয়েছে।
-
টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার; বেশি কাজ করার নির্দেশ
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৪১সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানের কর্মীদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি।
-
উৎপত্তি স্থল নির্মূল করতে না পারলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব না: দাবি চিকিৎসকদের
নভেম্বর ১৭, ২০২২ ১৫:২৮বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৭৫০ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৭ জন।