-
উত্তরসূরি না রেখেই প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করলেন মিশেল আউন
অক্টোবর ৩১, ২০২২ ০৩:৫৫সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেছেন লেবাননের বিদায়ী প্রেসিডেন্ট মিশেল আউন। দেশটির পার্লামেন্ট তার একজন উত্তরসূরি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার একদিন পর ছয় বছরের মেয়াদ পূর্ণ করে দায়িত্ব ত্যাগ করলেন লেবানন সেনাবাহিনীর সাবেক এই খ্রিস্টান কর্মকর্তা।
-
এ অঞ্চলে বিদেশি সেনা উপস্থিতির ঘোর বিরোধিতা পুনর্ব্যক্ত করল ইরান
অক্টোবর ৩১, ২০২২ ০৩:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলে যেকোনো বিদেশি সেনা উপস্থিতির ব্যাপারে তার দেশের ঘোর বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সম্মিলিত শান্তি ও নিরাপত্তা এসব দেশের মধ্যকার সহযোগিতার ওপর নির্ভর করছে।
-
গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে: নিহত ৯১, বহু নিখোঁজ
অক্টোবর ৩০, ২০২২ ২১:২০ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের মোরবি জেলার একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে কমপক্ষে ৯১ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
-
বেতন বাড়ানোর আলোচনা ব্যর্থ: জার্মান শিল্প শ্রমিকদের ধর্মঘট শুরু
অক্টোবর ৩০, ২০২২ ১৭:১৯জার্মানির ধাতব ও ইলেক্ট্রেনিক্স শিল্পের ৩৮ লাখ শ্রমিক ধর্মঘট শুরু করেছে। উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সরকারের সঙ্গে বেতন-বাতা বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা এই ধর্মঘট শুরু করে। এর আগে ছয় সপ্তাহ ধরে আলোচনা চলে কিন্তু মতপার্থক্য কমানো যায়নি।
-
'প্রকৃত সত্য চাপা পড়ে যায় বিজ্ঞাপনে, বস্তুনিষ্ঠতা পাই রেডিও তেহরানে'
অক্টোবর ৩০, ২০২২ ১৬:২৯সামাজিক যোগাযোগ মাধ্যমের বৈপ্লবিক যুগে দৈনন্দিন জীবনে সংবাদমাধ্যমের গুরুত্ব এখনও দীপ্তিমান। সংবাদমাধ্যমের অন্যতম মাধ্যম ছিল বেতার বা রেডিও, পরে সংবাদপত্র এবং টেলিভিশন আসে। সকাল সন্ধ্যায় সংবাদ পেতে আকাশবাণী, দুপুরে মনোরঞ্জনে বাংলাদেশ বেতার বাজতো অনেক বাড়িতে ও পাড়ার দোকানে দোকানে। সেখানে এখন অধিকারস্থাপন করেছে রঙিন টেলিভিশন।
-
হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা; নির্মূলে সবার পরামর্শ চাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী
অক্টোবর ৩০, ২০২২ ১৬:২২বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৬৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
-
সৌদিকে সামরিক সহায়তা কমানোর আলোচনা করছে বাইডেন প্রশাসন: এনবিসি
অক্টোবর ৩০, ২০২২ ১৬:১৬মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেনের প্রশাসন সৌদি আরবকে সামরিক সহায়তা কমিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করছে। এ তথ্য জানিয়েছে আমেরিকার টেলিভিশন চ্যানেল এনবিসি।
-
'রাজনৈতিক প্রতিপক্ষের দ্বন্দ্বে বিতর্ক যৌক্তিক, ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়'
অক্টোবর ৩০, ২০২২ ১৬:১১বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কলুষতা, প্রতিহিংসা ও প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ঘৃণ্যতম ঘটনা বাড়ছে। পাশাপাশি বাড়ছে প্রতিপক্ষের নেতাদের লক্ষ্য করে অশোভন ভাষার ব্যবহারও। অথচ রাজনীতিবিদদের কাছ থেকে কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেশের সাধারণ মানুষ এ ধরনের কাদা ছোড়াছুড়ি আশা করে না।
-
ইরানের বিশ্ববিদ্যালয়গুলো দেশকে শক্তিশালী করেছে: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ৩০, ২০২২ ১৬:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান উৎপাদনের মাধ্যমে দেশকে শক্তিশালী করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
-
পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের
অক্টোবর ৩০, ২০২২ ১৫:৪৪ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।