-
নেগ্বেবে ইসরাইলের সঙ্গে চার আরব মন্ত্রীর বৈঠক ফিলিস্তিনি আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা: ইরান
মার্চ ২৯, ২০২২ ১৫:৩৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারটি আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তীব্র নিন্দা জানিয়ে এই বৈঠককে ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার আদায়ের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।
-
আফগানিস্তান বিষয়ক সম্মেলনে যোগ দিতে চীন গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৯, ২০২২ ১৪:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং গেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় সম্মেলন।
-
৫ নতুন ওষুধ উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট
মার্চ ২৯, ২০২২ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি নতুন ওষুধ উন্মোচন করেছে। প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে এসব ওষুধ উন্মোচন করেন।
-
ইয়েমেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমেরিকা ব্রিটেন থেকে
মার্চ ২৯, ২০২২ ১৪:১৯ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্য উপমন্ত্রী ফাহমি আল-ইউসেফি বলেছেন, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধের ক্ষেত্রে সৌদি আরব কোন মূল পক্ষ নয় বরং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে।
-
সৌদি-কুয়েতের পদক্ষেপে অসন্তুষ্ট ইরান; যৌথ খনিতে শিগগিরই খননকাজ শুরু
মার্চ ২৯, ২০২২ ১৩:৫৩খুব শিগগিরই পারস্য উপসাগরের যৌথ গ্যাস ক্ষেত্রে খননকাজ শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ অউজি এ তথ্য জানিয়েছেন।
-
বিশ্ব রেকর্ড গড়া সামরিক বাজেট দিলেন বাইডেন
মার্চ ২৯, ২০২২ ১৩:৫০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বের সমস্ত সামরিক বাজেটের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ২০২৩ অর্থবছরে মার্কিন সামরিক খাতে ৮১৩ বিলিয়ন ডলার বা ৮১ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়েছে আমেরিকা।
-
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সংসদ উত্তপ্ত: বাণিজ্যমন্ত্রী বললেন, বাজার স্থিতিশীল হচ্ছে
মার্চ ২৯, ২০২২ ১৩:৩৪বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ জাতীয় সংসদে বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। আজ (মঙ্গলবার) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে সরকারি দলের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
-
অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল রাশিয়া পরমণু অস্ত্র ব্যবহার করবে
মার্চ ২৯, ২০২২ ১৩:১৬পরমাণু অস্ত্র ব্যবহার প্রশ্নে রাশিয়া সরকার আবারো তার রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার করেছে। রুশ সরকারের পক্ষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্রীয় অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে; অন্যথায় নয়।
-
বিজেপি বাংলাকে ভালোবাসে না, জনগণের সঙ্গে ওদের সম্পর্ক নেই : মমতা
মার্চ ২৯, ২০২২ ১৩:০২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিল্লিতে এমন সরকার আছে বছরে ১০ বার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, কেরোসিনের দাম বাড়াচ্ছে, চা বাগান বন্ধ করে দিচ্ছে।’ তিনি আজ (মঙ্গলবার) দার্জিলিংয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি-আরএসএস সবচেয়ে বিপজ্জনক : সুজন চক্রবর্তী
মার্চ ২৯, ২০২২ ১২:৪৮ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘বিজেপি একটু অন্য ধরণের পার্টি, এবং সবচেয়ে বিপজ্জনক একটা পার্টি ‘আরএসএস’ তার অংশীদার। তাদের সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, শুধুমাত্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ছাড়া।’ তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।