২৫ বছর পর রেডিও তেহরান সম্পর্কে প্রথম ভালোলাগার অনুভূতি প্রকাশ
https://parstoday.ir/bn/news/letter-i100162-২৫_বছর_পর_রেডিও_তেহরান_সম্পর্কে_প্রথম_ভালোলাগার_অনুভূতি_প্রকাশ
প্রিয় মহোদয়, তেহরান পরিবারের সকলকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘ ২৫ বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। কিন্তু কোনোদিন লেখা হয়নি। আজ প্রথম এই ইমেইলটা করলাম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka
  • ২৫ বছর পর রেডিও তেহরান সম্পর্কে প্রথম ভালোলাগার অনুভূতি প্রকাশ

প্রিয় মহোদয়, তেহরান পরিবারের সকলকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘ ২৫ বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। কিন্তু কোনোদিন লেখা হয়নি। আজ প্রথম এই ইমেইলটা করলাম।

রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠান বিশেষ করে, অধিবেশনের শুরুতেই বাংলা অনুবাদসহ কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত,

আমার খুব ভালো লাগে। এছাড়া, ইরান ভ্রমণ, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, আসমাউল হুসনা, আদর্শ মানুষ গড়ার কৌশল, চিঠিপত্রের আসর প্রিয়জন, দর্পন, গল্প ও প্রবাদের গল্প, কুরআনের আলো, রংধনু আসর, সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে আলাপন, পত্রপত্রিকার অনুষ্ঠানে কথা-বার্তা এই অনুষ্ঠানগুলো আমি মনোযোগ দিয়ে শুনে থাকি।

১৫ নভেম্বর রেডিও তেহরান থেকে প্রচারিত চিঠিপত্রের অনুষ্ঠান প্রিয়জন শুনলাম। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার বাড্ডার শ্রোতা আলো আহমেদের ফোনালাপ খুব ভালো লেগেছে।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মনীষা রায়, মুর্শিদাবাদ জেলার নিজামুদ্দিন শেখ, দক্ষিণ দিনাজপুর জেলার বিধান চন্দ্র সান্যালসহ সকলের মতামত ভালো লেগেছে।

বিশেষ করে, আশরাফুর রহমান, গাজী আব্দুর রশীদ ও আকতার জাহানের উপস্থাপনা ছিল অসাধারণ।

পরিশেষে রেডিও তেহরানের পরিবারের মঙ্গল কামনায় আজকের লেখা শেষ করছি।

 

আব্দুর রহিম সেখ

গ্রাম: নাগেশ্বরপুর সাহাপুর, পোস্ট: নাগেশ্বরপুর

থানা ও জেলা: মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।