শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের অনুষ্ঠান ও শ্রবণমান নিয়ে কিছু কথা
আদাব, আমি রেডিও তেহরান আজকাল অনিয়মিত শুনি। নতুন ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শোনা যায় না। লাইভ অনুষ্ঠান সম্প্রচারের সময় ব্যস্ত থাকায় সাধারণত আমার সুবিধাজনক সময়ে আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনি। তবে ৩ ডিসেম্বরের অনুষ্ঠান আর্কাইভ শোনার চেষ্টা করলাম কিন্তু শোনা গেল না।
রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনাগুলো খুব উঁচুমানের। পাশ্চাত্যে জীবনব্যবস্থা, স্বাস্থ্যকথা, রংধনু, প্রিয়জন ও অন্যান্য পরিবেশনা খুব ভালো লাগে। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলে খবরের কাগজের আর দরকার হয় না। আমার মত শ্রোতা যার এই খবরের কাগজগুলো দেখার সুযোগ নেই তার জন্য বড় পাওনা।
সম্প্রতি পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠানে মানুষ ও পোষা প্রাণী অর্থাৎ কুকুর/বিড়াল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আকতার জাহান ও নাসির মাহমুদ। যারা কুকুর বিড়ালের সঙ্গে একসাথে বসবাস করেন তাদের কী কী সমস্যা হতে পারে তা সুন্দরভাবে তুলে ধরা হলো।এই কুকুর/বিড়াল থেকে নানাবিধ রোগ বালাই হতে পারে এমনকি মেয়েদের সিস্ট পর্যন্ত হতে পারে! সন্তানের জায়গায় পোষা কুকুর-বিড়াল স্থান করে নেবে সত্যি ভাবতে কষ্ট হয়। ইসলাম ধর্মে এই বিষয়ে কী বলা হয়েছে তার বিবরণ শুনলাম। সুন্দর একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরান বাংলা বিভাগ এবং আকতার জাহান ও নাসির মাহমুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ।
তবে আবারো বলছি- ইদানীং রেডিওতে রিসেপশন মোটেই ভালো নয়। এবার বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ-কোনো ভাষার অনুষ্ঠান রেডিওতে শোনা যাচ্ছে না। এর বিহিত হবে কিনা জানি না। রেডিও থেকে অনুষ্ঠান উঠে যাবে কিনা- মনে শঙ্কা লাগছে।
পুনরায় অনুরোধ করছি আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনতে অসুবিধা না হয় এই ব্যবস্থা করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন।
আনন্দ মোহন বাইন
প্রেসিডেন্ট,পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স ক্লাব
ভিলাই, দুর্গ, ছত্তিশগড়, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।