‘বিকশিত জীবন গড়তে আদর্শ শিক্ষকের ভূমিকায় রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/letter-i102490-বিকশিত_জীবন_গড়তে_আদর্শ_শিক্ষকের_ভূমিকায়_রেডিও_তেহরান’
সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইল। বিশুদ্ধ জীবন বোধের রসনায় তৃপ্ত হয়ে আলোকিত মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে আমি নিয়মিত শুনি ইসলামিক রিপাবলিক অফ ইরানের ব্যতিক্রমধর্মী সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান এর বাংলা অনুষ্ঠান। সুস্থ চিন্তাধারার আলোকে পরিশীলিত বিনোদন, তথ্য, সংবাদ, জীবনঘনিষ্ঠ বার্তা পেতেই রেডিও তেহরানকে পরম বন্ধু হিসেবে পেয়েছি যাপিত জীবনের আনন্দ নিকেতনে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ০৭:৩৪ Asia/Dhaka
  • ‘বিকশিত জীবন গড়তে আদর্শ শিক্ষকের ভূমিকায় রেডিও তেহরান’

সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইল। বিশুদ্ধ জীবন বোধের রসনায় তৃপ্ত হয়ে আলোকিত মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে আমি নিয়মিত শুনি ইসলামিক রিপাবলিক অফ ইরানের ব্যতিক্রমধর্মী সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান এর বাংলা অনুষ্ঠান। সুস্থ চিন্তাধারার আলোকে পরিশীলিত বিনোদন, তথ্য, সংবাদ, জীবনঘনিষ্ঠ বার্তা পেতেই রেডিও তেহরানকে পরম বন্ধু হিসেবে পেয়েছি যাপিত জীবনের আনন্দ নিকেতনে। 

জ্ঞানে বড় করে তুলে এবং পরিপূর্ণ ও বিকশিত জীবন গঠন করে রেডিও তেহরান একজন আদর্শ শিক্ষকের মতোই পথ প্রদর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। ভোগবাদী ও সাম্রাজ্যবাদী মার্কিনীদের নানা চাপের মাঝেও রেডিও তেহরান ইসলামের আলো বিলিয়ে নীতি ও মহানুভবতার অনুপম বৈশিষ্ট্য স্থাপন করে যাচ্ছে - যা অত্যন্ত প্রসংশনীয়। 

শিশু-কিশোর বন্ধুদের জন্য বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠান 'রংধনু আসর'-এ "বুদ্ধিমান ও বুদ্ধিহীন" গল্পটিতে জানতে পারি যে শুধু বুদ্ধিমান হলেই নয়, বরং বুদ্ধিমানের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করতে হয়। 

সোমবার প্রচারিত 'প্রিয়জন'- অনুষ্ঠানের প্রারম্ভিকায় প্রচারিত আশরাফুর রহমানের কণ্ঠের ছোট ছোট বাণী ও হাদিসগুলো আমাদেরকে চমৎকার শিক্ষায় শিক্ষিত করে তুলেছে সময়ের স্রোতধারায়। 

আবর্জনা দিয়ে নয়, হৃদয়কে সত্যিকার আনন্দের ঝর্ণাতলে শীতল করতে প্রয়োজন রেডিও তেহরানের অমৃত সুধায় নিজেকে তৃপ্ত করা। বেঁচে থাক রেডিও তেহরান। বেঁচে থাক মানবতা। মজলুমদের মুখে ফুটুক তৃপ্তির হাসি- এই কামনায় আজ লেখনী গুটিয়ে নিচ্ছি।

হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।