‘রেডিও তেহরান বস্তুনিষ্ঠতা, আস্থা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক’
https://parstoday.ir/bn/news/letter-i103170-রেডিও_তেহরান_বস্তুনিষ্ঠতা_আস্থা_ও_বিশ্বাসযোগ্যতার_প্রতীক’
মুহতারাম প্রযোজক, প্রিয়জন অনুষ্ঠান, রেডিও তেহরান। আপনাকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানীতে এক প্রকার ভালো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ৩১, ২০২২ ০৭:৩৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান বস্তুনিষ্ঠতা, আস্থা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক’

মুহতারাম প্রযোজক, প্রিয়জন অনুষ্ঠান, রেডিও তেহরান। আপনাকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানীতে এক প্রকার ভালো।

পর সমাচার, রেডিও তেহরানের বাংলা বিভাগ আগের যেকোনো সময়ের চেয়ে যথেষ্ট সমৃদ্ধ। আমি এটা হলফ করে বলতে পারি। আর রেডিও তেহরানের বাংলা বিভাগ যেভাবে অনুষ্ঠান প্রচার করে আসছে তাতে আমি রীতিমত বিমুগ্ধ। বরাবরই শ্রোতানন্দিত অনুষ্ঠানগুলো আমাদের মতো পাগলপারা শ্রোতাদের কাছে অসম্ভব ভালো লাগে।

রেডিও তেহরানকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে, রেডিও তেহরান বিশ্বকে যেভাবে যা দিয়ে আসছে, বোধকরি অন্য কোনো বেতার তার কিঞ্চিত দিতে পারেনি। রেডিও তেহরান বস্তুনিষ্ঠতার প্রতীক, আস্থা ও বিশ্বাসযোগ্য প্রচার প্রতিষ্ঠান। আমি এই বেতারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং করতে থাকবো।

আর চিঠি লিখে, ইমেইল করে, সাক্ষাৎকার দিয়ে, ক্লাবের কর্মকাণ্ডের ‌‌‌মাধ্যমে রেডিও তেহরানের বাংলা বিভাগকে সকলের কাছে তুলে ধরতে সাহায্য করব, কথা দিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন অনেক দিন, অনেক বছর।

 

এম, এম, গোলাম সারওয়ার

সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব।

জগন্নাথদী, মধুখালী, ফরিদপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।