বিশ্বসংবাদসহ রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মতামত
রেডিও তেহরানের বাংলা বিভাগের অসংখ্য শ্রোতার মধ্যে আমিও একজন। নিয়মিত অনুষ্ঠান শুনছি, বিশ্ব সংবাদসহ সকল অনুষ্ঠানই খুব ভালো লাগছে। রেডিও তেহরান থেকে প্রচারিত সংবাদ খুবই গুরুত্বপূর্ণ। এমন সংবাদ অন্য কোনো প্রচারমাধ্যম থেকে পাওয়া যায় না।
ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের শিরোনাম ও পর্যালোচনাভিত্তিক অনুষ্ঠান কথাবার্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দৃষ্টিপাত অনুষ্ঠানটিও অনেক গুরুত্ববহ।
স্বাস্থ্যকথা পর্বটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী একটি অনুষ্ঠান। গত পর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হার্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানলাম যা খুবই উপকারে আসবে। এমন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আরও শোনার অপেক্ষায়। রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ।
২৪ জানুয়ারি প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটিতে শ্রোতাদের সুন্দর মতামত সম্বলিত লেখাগুলোর বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে। আরও বেশি ভালো লেগেছে বন্ধুবর আব্দুল কুদ্দুস মাস্টর ভাইয়ের সাক্ষাৎকারটি।
আমি এখন নিয়মিত রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান ফেসবুকে শুনি। আবার রেডিও সেট থেকেও শুনি। বিশ্বের বিভিন্ন বেতার যেখানে শর্ট ওয়েভের অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে সেখানে রেডিও তেহরান পুরাদমে শর্টওয়েভে তার অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। দীর্ঘজীবী হোক রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।
ধন্যবাদান্তে-
বিধান চন্দ্র টিকাদার
সভাপতি, গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব
জলিরপাড়, গোপালগঞ্জ বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।