রেডিও তেহরান: সর্বমহলে প্রশংসিত একমাত্র আন্তর্জাতিক ইসলামী প্রচার মাধ্যম
https://parstoday.ir/bn/news/letter-i103870-রেডিও_তেহরান_সর্বমহলে_প্রশংসিত_একমাত্র_আন্তর্জাতিক_ইসলামী_প্রচার_মাধ্যম
জনাব, সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন। আশাকরি আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনার শুভ কামনায় এক প্রকার ভালো। পর সংবাদ, রেডিও তেহরান সর্বমহলে প্রশংসিত একমাত্র আন্তর্জাতিক ইসলামী প্রচার মাধ্যম। তেলাওয়াতের মাধ্যমে যার দৈনন্দিন অধিবেশনের শুভসূচনা হয়। এর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বস্তুনিষ্ঠতার কোনো জুড়ি নেই এবং প্রশ্নও নেই।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ০৯:২৬ Asia/Dhaka
  • রেডিও তেহরান: সর্বমহলে প্রশংসিত একমাত্র আন্তর্জাতিক ইসলামী প্রচার মাধ্যম

জনাব, সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন। আশাকরি আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনার শুভ কামনায় এক প্রকার ভালো। পর সংবাদ, রেডিও তেহরান সর্বমহলে প্রশংসিত একমাত্র আন্তর্জাতিক ইসলামী প্রচার মাধ্যম। তেলাওয়াতের মাধ্যমে যার দৈনন্দিন অধিবেশনের শুভসূচনা হয়। এর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বস্তুনিষ্ঠতার কোনো জুড়ি নেই এবং প্রশ্নও নেই।

বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবরাখবর অত্যন্ত বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে বিশ্ববাসীর নিকট উপস্থাপন কর রেডিও তেহরান যা শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। এতে কোনো সন্দেহ নেই। সংবাদ বিশ্লেষণ বা সংবাদ ভাষ্য বিশ্বাসের মাত্রা আরো বাড়িয়ে দেয়।‌‌‌ রেডিও তেহরান থেকে প্রচার পাওয়া অন্যান্য অনুষ্ঠান ভালো লাগে না- এরকম কথা কখনো কানে আসেনি। এটা হলফ করে বলা যায়।

সাক্ষাৎকার থেকে নানান জনের নানা কথা শোনা যায়। শ্রোতা সমাজের কাছে অসম্ভব নন্দিত অনুষ্ঠান প্রিয়জন। শ্রোতাদের চিঠিপত্রের এই অনুষ্ঠানটি সত্যিকারার্থে আকাশচুম্বী শ্রোতাপ্রিয়তার স্বীকৃতি পেয়েছে। এখানে শ্রোতাদের মতামত, প্রস্তাব, বিভিন্ন প্রশ্ন, গঠনমূলক সমালোচনা ইত্যাদির সমাহারে ভরপুর।

এছাড়া রংধনুআসর অনুষ্ঠানও একটি জনপ্রিয় অনুষ্ঠান। এটির ব্যাপারে নেতিবাচক কথা বলার মতো কাউকে দেখিনি। বিশেষ দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন আমাদের জানার ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করে। আমি ব্যক্তিগতভাবে ওটাকে সিরিয়াসলি গ্রহণ করি। যেমন- ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকীর যতোগুলো অনুষ্ঠান প্রচার হয়েছে সবগুলো শুনে জ্ঞানকে যথেষ্ট সমৃদ্ধ করতে পেরেছি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের পাশে আছে এবং থাকবে, এটাই প্রত্যাশা। মানবতার জন্য এগিয়ে যাক, আমরা সাথে থাকবো। আবারও লেখা পাঠাবার আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ।

 

এম, এম, গোলাম সারওয়ার

সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যসদী-৭৮৫০,

থানা: মধুখালী, জেলা: ফরিদপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।