'রেডিও তেহরান সত্য, সততা ও সুন্দরের কথা বলে'
https://parstoday.ir/bn/news/letter-i103922-'রেডিও_তেহরান_সত্য_সততা_ও_সুন্দরের_কথা_বলে'
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রুচিহীন সংস্কৃতি, শিক্ষাহীন সমাজ ও নৈতিকতা বিবর্জিত জ্ঞানহীন আবর্জনাময় তথা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের জোয়ারের প্রবল স্রোতের টানে ভেসে যাওয়া থেকে পরিত্রাণ পেতেই আমি আলোকিত মানুষের সংস্পর্শে থাকতে চেষ্টা করি। তাই আমি সঙ্গী করে নিয়েছি রেডিও তেহরানকে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৩:১০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান সত্য, সততা ও সুন্দরের কথা বলে'

সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রুচিহীন সংস্কৃতি, শিক্ষাহীন সমাজ ও নৈতিকতা বিবর্জিত জ্ঞানহীন আবর্জনাময় তথা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের জোয়ারের প্রবল স্রোতের টানে ভেসে যাওয়া থেকে পরিত্রাণ পেতেই আমি আলোকিত মানুষের সংস্পর্শে থাকতে চেষ্টা করি। তাই আমি সঙ্গী করে নিয়েছি রেডিও তেহরানকে। 

আমি নিয়মিত শুনি রেডিও তেহরানের পবিত্র, পরিশীলিত ও সুললিত কণ্ঠের সাবলীল উপস্থাপনায় তথ্যবহুল এবং জীবনঘনিষ্ঠ সব চমৎকার অনুষ্ঠান। মিথ্যার বেসাতি দিয়ে নয়; জীবন সাজাতে চাই সত্যের আলোকে। তাইতো আমার বন্ধু রেডিও তেহরান। রেডিও তেহরান সত্য, সততা ও সুন্দরের কথা বলে, মজলুমের পক্ষে কথা বলে। ন্যায়, নীতি, আদর্শ ও বিচক্ষণতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে। এসব গুণের মিশ্রণে তৈরি এক অনন্য অনুষ্ঠানের নাম 'রংধনু আসর'। 

রংধনু আসরে প্রচারিত 'তিন মুসাফির ও আট রুটি' শীর্ষক গল্পে তিন মুসাফিরের আট রুটি খাওয়া ও দুই মুসাফিরকে আট দেরহাম পুরস্কারের ভাগ বণ্টন নিয়ে আমিরুল মুমেনীন হযরত আলী (আ.) এর উচ্চতর হিসাবের ফলাফল আমাকে বিস্মিত করে গেছে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) যে জ্ঞানের দিক থেকে হযরত আলীকেই তার পরে স্থান দিয়েছেন তা এই অনুষ্ঠানের মাধ্যমে আবারো প্রমাণিত হলো। 

রংধনু আসর যেন এক অবারিত জ্ঞান ভাণ্ডার। আমরা শ্রোতারা যেখান থেকে আহরণ করি বিশুদ্ধ নৈতিক শিক্ষা, ন্যায়পরায়ণতা ও বিচক্ষণতা। 'রংধনু আসর' দ্যূতি ছড়াক সমগ্র বিশ্ব পরিমণ্ডলে। নৈতিকতা ফিরে আসুক মানুষের চরিত্রে এই কামনায় আজ ইতি টানছি।

 

শুভেচ্ছান্তে,


হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।