-
বাড়তি প্রটোকল বন্ধের আগে ইরান সফর করতে চান আইএইএ প্রধান
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিনিধিদল এতদিন যে আকস্মিকভাবে সফর করার সুযোগ পেত তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান। ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে ইরান সফর করতে চান আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
-
জানালা বন্ধ হওয়ার আগে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটান
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৫:৫৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করতে হলে সব পক্ষকে আগামী কয়েক সপ্তাহ সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হবে।
-
আইএইএকে ইরানের আনুষ্ঠানিক চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৩:০৩ইরান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়ে দিয়েছে। ওই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (সোমবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরবর্তী পদক্ষেপ সম্পূরক প্রটোকল: ইরান
জানুয়ারি ১১, ২০২১ ০৩:০৭ইরান বলেছে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইরানের পরবর্তী পদক্ষেপ হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাওয়া। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
মার্কিন সমর্থিত আইএস জঙ্গিরা পাকিস্তানে হত্যাকাণ্ড চালাচ্ছে: ইমরান খান
জানুয়ারি ০৭, ২০২১ ১৩:৪১পাকিস্তান সরকার জানিয়েছে সেদেশে সংঘটিত অসংখ্য অপরাধযজ্ঞ ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে।
-
পরমাণু ক্ষেত্রে ইসরাইলকে বিশেষ সুবিধা দেবেন না: আইএইএ-কে ইরান
জানুয়ারি ০৭, ২০২১ ০৭:০৭ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বিশেষ সুবিধা না দিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আইএইএ’র নির্লিপ্ততার কারণে আন্তর্জাতিক সমস্ত আহ্বান উপেক্ষা করে ইসরাইল পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়ার দুঃসাহস দেখিয়েছে বলেও মন্তব্য করেছে তেহরান।
-
২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করল ইরান
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ফোরদো পরমাণু স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি আজ (সোমবার) বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে ফোরদো স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
-
রাফায়েল গ্রোসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে রয়টার্স: ইরান
ডিসেম্বর ২০, ২০২০ ০২:৪৬ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি কখনোই বলেননি যে, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হলে নতুন করে ইরানের সঙ্গে চুক্তি সই করতে হবে। কাজেই এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
-
পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএ'র মহাপরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান ইরানের
ডিসেম্বর ১৮, ২০২০ ১৩:১৮ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবিাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই।
-
ট্রাম্পের সময় পরমাণু নিরাপত্তা ঝুঁকি বেড়েছে: আইএইএ
ডিসেম্বর ১৭, ২০২০ ০৯:২০আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়োনো গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান।